Image description
নেত্রকোণায় অনলাইন জুয়া খেলার সময় এন আকন্দ কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদুল হক তাকিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নেত্রকোণার বাইপাস সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অনলাইন জুয়া খেলার সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
 
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে অনলাইন জুয়া আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
 
গ্রেপ্তার মুজাহিদুল হক তাকি নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামের মো. মনজুরুল হকের ছেলে। তিনি এন আকন্দ কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার সময় মুজাহিদুল হক তাকিকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে অনলাইন জুয়া আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।