সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এ সময় এর ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে আলজাজিরা।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, রিয়াদের আকাশে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে সেখানে একজন ব্যক্তি আহত হয়েছেন।
সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানান, রিয়াদের আকাশে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার পর তার ধ্বংসাবশেষ নিচে পড়ার ঘটনায় সংস্থাটি জরুরি সাড়া দেয়।
সরকারি বার্তা সংস্থা এসপিএর উদ্ধৃতি দিয়ে ওই মুখপাত্র বলেন, ‘এই ঘটনায় আরবের এক বাসিন্দা আহত হয়েছেন এবং একটি আবাসিক ভবন ও একটি গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।’
গত এক সপ্তাহ ধরে সৌদি আরব হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে পড়েছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক হামলায় ১৩ জন নিহত হন।
এ ছাড়া আরও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।