Image description

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

সোমবার ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি রাজধানী মস্কো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বিজ্ঞাপন

তাস আরো জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আতশবাজি কারখানায় আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।