Image description

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার পরও ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে আদেশের কপি কুড়িগ্রামে পৌঁছায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় সারের সংকট তৈরি, সার বিতরণে অনিয়ম, বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তি নিরসনে ব্যর্থতার কারণে তাকে এই আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে (ঝিনাইদহ) যোগদান করতে বলা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি আদেশের তথ্য নিশ্চিত করে বিদায়ী উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে।

আমি দায়িত্ব হস্তান্তর করেছি। ’

শীর্ষনিউজ