Image description

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এবার প্রতি লিটার তেলের দাম বেড়েছে ২০ টাকা করে।

তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ১৩৫ টাকা। কেরোসিনের দাম ১৫৫ টাকা,  অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোলের হয়েছে ১৬০ টাকা।

গতকাল রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়।

এই বর্ধিত দাম গত রাত ১২ট থেকে থেকে কার্যকর হয়েছে।

এর আগে প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১১৫ টাকা, কেরোসিনের মূল্য ছিল ১৩৫ টাকা,  অকটেনের দাম ছিল ১৪৫ টাকা আর পেট্রোলের দাম ১৪০ টাকা।