Image description

সিলেটের টুকেরবাজার এবং ওসমানীনগরে ঝটিকা মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ওসমানীনগরে ৪ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া সেল।

 

এর আগে শুক্রবার রাতে নগরের টুকেরবাজার এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ফলে দুই এলাকার অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

GeographicReference

 

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর ঝটিকা মশাল মিছিল বের করার চেষ্টা ও প্রস্তুতি নিচ্ছিলেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— বাদাঘাটের সুফিয়ান আহমদ (২৬), শিবগঞ্জের মো. রুহেল আরমান (২৬), শাহপরানের মো. রমজান হোসেন (২৬) এবং শিবগঞ্জের মো. তোফাজ্জল হোসেন (২৫)।

 

এর আগে শুক্রবার রাতে টুকেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন— টুকেরবাজারের সাব্বির আহমেদ বিপ্লব (২৬), শেখঘাটের নাহিদ হাসান (২১) ও পৈতপাড়া (শিববাড়ী) এলাকার হৃদয় পাল (২০)।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।