Image description

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে কাদের সিদ্দিকী সাক্ষাৎ করেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, আজ প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম। সাক্ষাতে কাদের সিদ্দিকী প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এসময় প্রেসিডেন্ট অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান।

 

এছাড়া সাক্ষাতে প্রেসিডেন্ট কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলেও প্রেস উইং থেকে জানানো হয়।