Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ২১ আবাসিক হলে আধুনিক পানির ফিল্টার দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় জাকসু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে হলের প্রতিনিধিদের কাছে এসব ফিল্টার হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

জাকসুর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় জিএস মাজহারুল ইসলাম বলেন,‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ অঞ্চলে আল্লাহর একটা রহমত আছে। এর পানি এমন একটা স্তর থেকে আসে যে স্তরের পানি খুব ভালো মানের। তবে বিগত বছর ধরে এ স্তরটা নিচে নেমে গেছে। এজন্য পানির রিজার্ভার নিয়ে সচেতন হওয়া দরকার।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী জিহাদ জাকসুর কাজের প্রশংসা করে বলেন, ‘আবাসিক হলে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক পানির ফিল্টারগুলো স্থাপনের ফলে শিক্ষার্থীরা সহজেই নিরাপদ পানীয় পানি পাবে। যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমাবে। জাকসুর এ উদ্যোগ আসলেই প্রশংসনীয়।‘