Image description

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাহকে লক্ষ্য করে পরিচালিত ‘ড্রোন হামলার’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বাংলাদেশ মক্কা আল-মুকাররমাহ এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে এবং এসব স্থান সুরক্ষার ক্ষেত্রে সৌদি আরব ও সেদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

বাংলাদেশ জোর দিয়ে বলছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সর্বদা পূর্ণমাত্রায় নিশ্চিত ও সমুন্নত রাখতে হবে।