ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ভবনের (শেখ রাসেল টাওয়ার) এক বাসিন্দা কালের কণ্ঠকে জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তারা হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।