Image description

সাংগঠনিক কাজের ব্যাপ্তি আরও বিস্তৃত করতে এবং কাজ বহুমুখীকরণে বিভিন্ন বিষয়ে মোট ১৩টি উপকমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

উপকমিটিগুলো হলো, দাওয়াহ ও জনশক্তি, নির্বাচন ও জনপ্রতিনিধি, প্রবাসী কল্যাণ, শিল্প ও বাণিজ্য, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, আন্তর্জাতিক, শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ, ওলামা এবং মহিলা ইউনিট।

 

দাওয়াহ ও জনশক্তিবিষয়ক উপ-কমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে কে. এম. আতিকুর রহমানকে। সদস্যরা হলেন, মানসুর আহমদ সাকী, ড. শেখ ফজলে এলহী মামুন, ইউসুফ আহমদ মানসুর, মুফতি আবু বকর ও মুফতি মিজানুর রহমান।

 

নির্বাচন ও জনপ্রতিনিধিবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে শাহ ইফতেখার তারিককে। সদস্যরা হলেন, সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ, মাওলানা শোয়াইব হোসেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা বদরুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস চৌধুরী ও মো. ইয়াসীন আলী।

 

প্রবাসী কল্যাণবিষয়ক উপকমিটি

মাওলানা খলিলুর রহমানকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন, মো. হাসমত আলী, অধ্যাপক আমজাদ হোসাইন, আলহাজ এমদাদুল ফেরদৌস, আলহাজ আনোয়ার খাঁন, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা নুরুল বশর আজিজী ও অধ্যাপক আব্দুল করীম।

 

শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে আলহাজ কে. এম বিল্লাল হোসেনকে। সদস্যরা হলেন, আলহাজ জহিরুল ইসলাম সিআইপি, আলহাজ আতিকুর রহমান নান্নু মন্সী, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ জাকির হোসেন পাটোয়ারী, আলহাজ নিজাম উদ্দিন, আলহাজ মজিবর রহমান শামীম, হারুনুর রশীদ , সাইদুর রহমান জাবেদ, আলহাজ হারিসুল বারী রনি, মাওলানা ফজলুর রহমান, আখিনুর মিয়া ও নূরে আলম বিশ্বাস।

 

আইন ও মানবাধিকারবিষয়ক উপকমিটি

অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মুহাম্মাদ আবদুল বাসেত, অ্যাডভোকেট আব্দুল্লাহ নাসের, অ্যাডভোকেট মো. হানিফ, অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও অ্যাডভোকেট ইশতিয়াক।

 

ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে মাওলানা আহমদ আবদুল কাইয়ুমকে। সদস্যরা হলেন, আলহাজ আব্দুর রহমান , এম. এম.কামাল উদ্দিন, আলহাজ আনোয়ার হোসেন (দক্ষিণ), আলহাজ শেখ জয়নাল আবেদীন, আলহাজ শাহজাহান মিয়া, রশিদ আহমদ ফেরদৌস, মাওলানা সরোয়ার হোসেন , মাওলানা জিয়াউল হক ও মাওলানা লোকমান হোসেন।

 

আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি

অধ্যাপক ড. বেলাল নূর আজিজীকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন, অধ্যাপক ইমতিয়াজ আহমদ সজল, সৈয়দ ড. মাবরুক বিল্লাহ, অধ্যাপক মোস্তফা কামাল, মো. রাজন শিকদার, মাজেদুল হক, খায়রুল আহসান মারজান, মাওলানা মোহাম্মদ আলী ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম।

 

শৃঙ্খলাবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে। সদস্যরা হলেন, আলহাজ মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. নেছার উদ্দিন, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ ও আল মোহাম্মদ ইকবাল।

 

শিক্ষাবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে। সদস্যরা হলেন, অধ্যাপক (অব.) নাছির উদ্দিন খাঁন , মাওলানা এ. বি. এম জাকারিয়া, ড. অধ্যাপক আব্দুল মুমিন, ড. অধ্যাপক আবু ইউসুফ ও খন্দকার মোহাম্মদ তানভীর।

 

 

স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলমকে। সদস্যরা হলেন, আলহাজ সেলিম মাহমুদ, ডা. মো. শহিদুল্লাহ , ডা. মোমতাজুল করীম, ডা. আক্কাস আলী সরকার

 

ওলামাবিষয়ক উপকমিটি

মুফতি রেজাউল করীম আবরারকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী ও মুঈনুদ্দীন খান তানভীর।

 

মহিলা ইউনিটবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে শেখ আবু তাহেরকে। সদস্য হিসেবে রয়েছেন, হাফেজ মাও. সিদ্দিকুর রহমান, মাওলানা হাফিজুল হক ফাইয়াজ, মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস (ঢাকা বিভাগ), মুফতি আনোয়ার ইবরাহিমী (চট্টগ্রাম বিভাগ), মুফতি আরিফ বিল্লাহ (খুলনা বিভাগ), মাওলানা হুসাইন আহমাদ (রাজশাহী বিভাগ), মুফতি ওসমান গনী (বরিশাল বিভাগ), মুফতি শহিদুল ইসলাম পলাসী (সিলেট বিভাগ), মাওলানা সাইফুল ইসলাম (রংপুর বিভাগ), মাওলানা হাদিউল ইসলাম (মোমেনশাহী বিভাগ), মুফতি আব্দুর রহমান গিলমান (কুমিল্লা বিভাগ) ও মুহাম্মাদ নুর ইসলাম (ফরিদপুর বিভাগ)।