Image description

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের দক্ষিণ চরবংশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য ফারুক শেখের গোডাউনসহ তিনটি সারের দোকানে তল্লাশি করা হয়।

 

এ সময় গোডাউন ও দোকানগুলোতে মজুদ করা বিভিন্ন ধরনের সার যাচাই-বাছাই করা হয়। পরে নিয়মবহির্ভূতভাবে মজুদ করা প্রায় ৬০ বস্তা সার জব্দ করে প্রশাসন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগের ভিত্তিতে তিনটি দোকান ও একটি গোডাউনে অভিযান চালানো হয়েছে।