Image description

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে চাঁদপুরের এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে সাউথ আফ্রিকা রাজধানীতে এ ঘটনা ঘটে।

 

বিজ্ঞাপন

নিহত যুবকের বাড়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামে।তিনি ছিডু মিয়া বেপারির ছেলে। নিহত জামাল মিয়ার ৩ ভাই, ১ বোন, স্ত্রী, বাবা-মা ও ৩ সন্তান রয়েছে।

 

স্বজনরা জানায়, ৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান জামাল মিয়া। পরে ওই দেশের রাজধানী এলাকায় ভ্যারাইটি সুপারশপ ব্যবসা শুরু করেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্য রাতে স্থানীয় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে।

 

স্থানীয় প্রবাসীরা আরও বলেন, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মর্গে নিয়ে গেছে। তদন্ত শুরু হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

নিহতের পরিবার ও স্থানীয়রা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।