জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
আজ রবিবার জাতীয় সংসদে চিফ হুইপের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চিফ হুইপ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি, জাতীয় বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সৌজন্য ও সহযোগিতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন