Image description

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় কোনও সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু প্রাথমিক তথ্য পাওয়ার কথা বলেছেন। এ নিয়ে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে অনুমান করে কারও নাম বলা ঠিক হবে না।’’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘রাষ্ট্র তদন্ত করবে। আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে অভিযোগ বা চার্জ আনা হলে তখন তার নাম প্রকাশ্যে আসবে।’’

কোনও ব্যক্তি শেখ হাসিনার পক্ষে সক্রিয় ছিলেন বা তার পক্ষে কথা বলেছেন— সেটি আলাদা বিষয়। কিন্তু তিনি যদি সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তাহলে অন্য কারও অপরাধ তার ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত হবে না।’’

তিনি বলেন, ‘‘সংবেদনশীল একটি বিষয়ে শুধুমাত্র ‘সেনসেশন’ তৈরির জন্য কারও নাম ছড়িয়ে দেওয়া উচিত নয়।’’