Image description

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৬টা ১৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রায় দুমাস ধরে তিনি রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ইন্তেকাল করেন তিনি।

অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লার ইন্তেকালের সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষাবিদকে হারাল বলে জানিয়েছেন তারা।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন সবাই। তারা বলছেন, আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। তার জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।