Image description

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। ড. ইউনূস ছাড়াও অন্যান্য অতিথিরা এ নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেন।

বিজ্ঞাপন

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ তাদের শপথবাক্য পাঠ করান। 

 

নতুন চারজন মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও এম রশিদুজ্জামান মিল্লাত (সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী)। প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।