মীনা বাজার সুপারশপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসন পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুন নাহার।
অভিযানকালে মীনা বাজারে তামাকজাত দ্রব্যের প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের প্রতিনিধি ফারজানা আক্তার পপিকে আইনের বিধান সম্পর্কে অবহিত করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মীনা বাজারের একই আউটলেটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।