Image description

বরিশালের আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতে চত্বরে এ ঘটনা ঘটে।

 

আইনজীবী আমিনুল ইসলাম জানান, ঘটনার সময় বিকট শব্দ হয়। প্রথমে অনেকে ধারণা করেছিল ট্রান্সফর্মার কিংবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে।

বর্তমানে পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।