সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় প্রবীন মুরব্বী হিসেবে পরিচিত। নিহতদের মধ্যে সাত্তার মিয়া ও তার স্ত্রীসহ তিনজন রয়েছেন।