বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েতের করবে ডাকসু।
সোমবার (১০ আগস্ট) ডাকসু ভবনের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি সাদিক কায়েম এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, সরকার এই সিদ্ধান্ত বাতিল না করলে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েতের ডাক দিয়েছে তারা।
এমনকী সারাদেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থী ও চাকরীপ্রত্যাশীদের প্রতিবাদে যুক্ত হওয়ারও আহ্বান জানিয়েছেন ডাকসু নেতারা।
এ সময় ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।