Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে গত ১৯ জুলাই ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ নীড়ের সঙ্গে আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজের হাতাহাতি হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে বৃহস্পতিবার (০৬ আগস্ট) ছয় মাসের জন্য বহিষ্কার এবং তার বরাদ্দকৃত আবাসিক সিট বাতিল করেছে হল প্রশাসন।

তবে আব্দুল্লাহ আল মাহফুজ শিবির কর্মী বলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রচার করলেও তিনি শিবিরের কেউ নন বলে দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির।

শাখাটির প্রচার ও মিডিয়া সম্পাদক মেফতাহুল হোসেন আল মারুফ কালবেলাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করছি, মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। তবে সে ডাকসু নির্বাচনের সময় সাদিক কায়েমকে সমর্থন করেছেন। যে রকম সমর্থন করেছে ডাকসু নির্বাচনে ভোট প্রদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮ শতাংশ শিক্ষার্থী। সংখ্যার হিসেবে ১৪ হাজার ৪২ জন ঢাবিয়ান সাদিক কায়েমকে সমর্থন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত করেছেন।’