Image description

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১৫ জন।

পুলিশ জানায়, ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহন বাসের মধ্যে এ ঘটনা ঘটে। দ্রুতগামীর ওই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে পড়ে যায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।