আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে কোন আইনগত বাধা নেই।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ আগস্ট শেখ হাসিনা ভারতে যে বক্তব্য দেবেন সেটি প্রচার করা যাবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেছেন, ‘শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়?’
জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চিফ প্রসিকিউটর যোগ করেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া অন্য বক্তব্য প্রচারে বাধা নেই।