Image description

চরম অনিয়মের অভিযোগের কারণে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন। তাৎক্ষণিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের পদবি ও নাম জানা যায়নি।

সোমবার (৩ আগষ্ট) জেলা প্রশাসন সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সুত্রটি আরো জানিয়েছে, ভূমি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ ওঠার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।