Image description

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আসিয়ান জোটে বাংলাদেশ ‘ডায়ালগ পার্টনার’ নয়, বাংলাদেশ ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হতে চায়। এগুলোর আলাদা ক্যাটাগরি আছে।

 

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিয়ানের মহাসচিব বলেছেন বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে পারবে না, এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ ডায়ালগ পার্টনার নয়, বাংলাদেশ ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’, এগুলোর আলাদা ক্যাটাগরি আছে।

 

 

এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, এই সম্ভাবনাটাও কি উড়িয়ে দিলেন? নাকি এটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন,  না, আমি জানি না আপনার কাছে কী তথ্য আছে বা সেটি কতটুকু সঠিক। আপনি ‘ডায়ালগ পার্টনার’ এবং ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ বিষয় দুটো গুলিয়ে ফেলছেন।

আমার মনে হয়, আমাকে প্রশ্ন করার আগে আপনার তথ্যগুলো ভালোভাবে জেনে আসা উচিত। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনি নিজেই বিষয়টি সম্পর্কে পরিষ্কার নন।
সদস্যপদের এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে।

 

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরেই আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি। এমনকি পাপুয়া নিউগিনিকে সমর্থন দিয়েছিল সদস্যরাষ্ট্র ইন্দোনেশিয়াও। কিন্তু সম্প্রতি আসিয়ানের মহাসচিব কাও কিম হর্ন নিশ্চিত করেছেন, জোটের সবশেষ সদস্য হিসেবে জায়গা পাচ্ছে কেবল পূর্ব তিমুর। এরপর আর কাউকে নেওয়া হবে না।