Image description

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীন রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে ৫৮৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ২৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

 

পদসংখ্যা: ০১টি

 

লোকবল নিয়োগ: ৫৮৭ জন

 

পদের নাম: শিক্ষানবিশ এসবিএ-এ

 

পদসংখ্যা: ৫৮৭ জন

 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)। কোনো পরীক্ষাতেই ২য় বিভাগ/সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়।

 

শারীরিক যোগ্যতা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে।

 

চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে

 

নির্দেশনা: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে।

 

বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে তারিখে ১৮-৩২ বছর।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।