প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ বৈঠক শুরু হয়।
রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিদর্শন কার্যক্রম শেষে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উখিয়া উপজেলা সদরের নর্থ অ্যান্ড ক্যাফে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে সার্জিও গর ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা করে আসছে। মূলত যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানগুলো কীভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, তা সরেজমিনে দেখতে মার্কিন প্রতিনিধিদলের এই সফর। ক্যাম্প পরিদর্শন প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে মার্কিন প্রতিনিধিদলের সফরকালে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্লাকার্ড প্রদর্শন করে নানা দাবি জানান।
#
Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder