Image description

ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডের আসামি হওয়ায় বিদেশে বসে স্বেচ্ছায় আত্মসমর্পণ বা সাধারণ প্রক্রিয়ায় আইনি সুবিধা নেওয়ার সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।