Image description

শাসন করতে গিয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজের ১২ বছর বয়সী সন্তানকে গলা চেপে হত্যার অভিযোগে এক মাকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে দেওভোগ পাক্কা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সন্তানকে হত্যার বিষয়টি নারী পুলিশের কাছে স্বীকার করেছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান।

তিনি বললেন, পারিবারিক একটি বিষয় নিয়ে নিজের সন্তানকে শাসন করতে গিয়ে সন্তানের গলা টিপে ধরেন ওই নারী। এতে শিশুটি মারা যায়। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, ১৪ জুলাই রাতে পারিবারিক একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাসলিমা আক্তার প্রথমে তার ছেলেকে মারধর করেন। একপর্যায়ে তিনি ছেলের গলা চেপে ধরলে তায়েবের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান জানান, ‘জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা তাসলিমা বেগমকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’