Image description

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

 

 

মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা সম্মেলনে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ভিত্তিক পরিবেশনা উপস্থাপন করবে। তিনি গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

তিনি আরও জানান, ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন, যা মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ৪৫ দশমিক ২৯ শতাংশ। আর ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন, যা ৫৪ দশমিক ৭১ শতাংশ।