Image description

চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষককে (বিদ্যালয়ের প্রধান শিক্ষক) মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন প্রধান শিক্ষক কাবেরী করিম। দুপুরে ওই ছাত্রীর বাবা ও মা প্রধান শিক্ষকের কক্ষে যান।

 

মেয়েকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে তার বাবা প্রধান শিক্ষককে মারধর করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ওই দিন থানায় মামলা করেন প্রধান শিক্ষক।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে প্রধান শিক্ষক মামলা করেছেন। মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী মামলার এক নম্বর আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।