Image description

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের ৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা দু-দেশের শূন্য রেখায় অবস্থান করছেন।

 

 

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫১ সীমান্ত পিলারের ৩৩ নং সাব পিলারের পাশ দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরা পুশইন রুখে দিয়ে তাদেরকে সীমান্তের ভারতীয় অংশে যেতে বাধ্য করেন। বর্তমানে সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভারতীয় অংশে এই ৭জন অবস্থান করছেন।

 

কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার জানান, বিএসএফের পুশইন রুখে দিয়ে তাদেরকে ভারতীয় অংশে পাঠানো হয়েছে। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি লেখা হয়েছে। সীমান্তের পরিবেশ শান্ত আছে।