Image description

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ফেরিসহ সকল ধরনের নৌ- যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার সকাল থেকে নৌ-চলাচল বন্ধ রয়েছে।

এতে করে হাতিয়ার সাথে দেশের মূল ভূখণ্ডের সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য যাত্রীদেরকে নলছিরা ঘাট এ অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু নদী উত্তাল থাকায় এই ঘাট থেকে সিট্রাক, ফেরি, যাত্রীবাহী ট্রলার কিছুই ছেড়ে যায়নি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে তিন নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এতে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকিবে।

এই বিষয়ে হাতিয়া উপকূলীয় নদী বন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী সকল ধরনের সরকারি যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব যানবাহন বন্ধ থাকবে।