নিরাপত্তা বনাম ভূ-রাজনীতি: পতাকা বিতর্কের নানামুখী ব্যাখ্যা

টাইমস
Image description

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের একটি মন্তব্য নিয়ে বাংলাদেশে তুমুল রাজনৈতিক তোলপাড় চলছে। তিনি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানেও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম থাকতে পারে।

এরই মাঝে বাংলাদেশের ভেতরে শুরু হয়েছে আরবি লিপিতে ইসলামি লেখা খচিত কালো-সাদা রঙের পতাকা ওড়ানো নিয়ে বিতর্ক। আর এই পতাকা নিয়ে রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশের একেক রকম ব্যাখ্যায় ঘি ঢেলেছে ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্য।

ফলে বিষয়টি আর সাধারণ পতাকার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের নিরাপত্তা, বিদেশি প্রভাব ও রাজনীতির এক বড় ইস্যুতে পরিণত হয়েছে।

রাষ্ট্রদূত আজার সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের সম্ভাব্য কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে ইসরায়েল। তার এই দাবি দেশের ভেতরের এই স্পর্শকাতর আলোচনাকে আন্তর্জাতিক রূপ দিয়েছে।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder