Image description

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রবিবার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।