Image description

ইরানের বিরুদ্ধে আরো হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সামরিক অভিযান চালিয়ে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র! খুব সম্ভবত তারা কখনোই শিক্ষা নেবে না!’

তিনি আরো বলেন, ‘এমন একটা সময় আসতে পারে যখন আর যুক্তিসঙ্গত আচরণ করা সম্ভব হবে না। যে কাজটি আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম, তা সম্ভবত সামরিকভাবে শেষ করতে বাধ্য হব। যদি তা হয়, তাহলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না!’

এদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব হিসেবে বর্ণনা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ।

সূত্র: জিও নিউজ