Image description

চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরাও ফিরেছেন একই ফ্লাইটে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বেইজিং থেকে স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। রাত পৌনে ৮টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি।

এর আগে প্রথম রাষ্ট্রীয় সফরে গত ২১ জুন প্রথমে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ৩৬ ঘণ্টা কর্মব্যস্ত সময় পার করে পরদিন ২২ জুন বিকালে চীনের দালিয়ানে পৌঁছান তিনি।