Image description

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দুজনই চীনের ভালো বন্ধু ছিলেন।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বক্তব্যে প্রেসিডেন্ট শি জিনপিংকে তারেক রহমান চীনা ভাষায় বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, চাও সাং হাও’ যার মানে ‘শুভ সকাল’।

এ ছাড়াও তারেক রহমান চীনা প্রেসিডেন্টকে বলেন, আপনার মহান দেশ চীনে এসে আমি আনন্দিত।

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এ সফরে তাঁর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর গত ২২ জুন তিনি চীন সফরে যান।