Image description

ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার পুরুরা গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন একটি পোল্ট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।