Image description

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতের সময় রাজার স্ত্রী রানী রাজা জারিথ সোফিয়া উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ জানুয়ারি সুলতান ইব্রাহিম ইস্কান্দার মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশটির ১৩টি প্রদেশের মধ্যে ৯টির রাজপরিবার থেকে পাঁচ বছর মেয়াদে ঘূর্ণায়মান পদ্ধতিতে রাজা নির্বাচিত হন।

শীর্ষনিউজ