Image description

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। এসময় জব্দ করা হয় মালিকবিহীন দুটি ভারতীয় এয়ারগান ও ৩৬ রাউন্ড এয়ারগানের গুলি।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ষাটঘড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি স্থানে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় এসব সামগ্রী।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এয়ারগান ও গুলির মালিক শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।