এনবিআরের সংস্কার বেগবান না হলে রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ সম্ভব নয় বলে মনে করে সেন্টার ফর পিলিসি ডায়ালগ (সিপিডি)। আগামী অর্থবছরের মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামাতে খাদ্য ও জ্বালিনির সরবরাহ বাড়াতে হবে বলেও মনে করে সংস্থাটি।
শুক্রবার (১২ জুন) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সিপিডির সম্মাননীয় ফেলো অ্যাধাপক মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ প্রতিষ্ঠানটির আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ