Image description

অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, আদ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক সিদ্ধান্ত। ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য লাইসেন্স বাতিল করা যেকোনো সরকারের জন্যেই সঠিক কাজ। দিস ইজ ওনলি ফেয়ার। 

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে ফাহাম আব্দুস সালাম বলেন, ‘ওয়াট ইজ নট ফেয়ার—আপনারা যদি আদ দ্বীন হাসপাতালকে কাম ব্যাক করতে না দেন। আপনাদের উচিত হবে একটা লম্বা লিস্ট ধরায় দেওয়া। যে তোমাদের এই এই সমস্যা ফিক্স করতে হবে। যা যা আপনারা মনে করেন যে প্রবলেম্যাটিক—সব ফিক্স করতে বলেন। তাকে ৬ মাস থেকে এক বছরের একটা সময় দেন এই হাসপাতালের সব সমস্যা ফিক্স করার জন্য। যেহেতু সে অফেন্ডার—তার জন্য কমপ্লায়েন্সের বার উপরে ওঠানো যেতে পারে। 

যদি সে ফিক্স করতে পারে—তাকে আবার লাইসেন্স দিন। দেখেন রেগুলেটরদের হেড মাস্টার হলে চলবে না। তাকে ফ্যাসিলিটেটরের ভূমিকায়ও থাকতে হবে। সন্দেহ নাই যে আদ দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিলের অপরাধই করেছে। কিন্তু তাকে শোধরানোর জন্য ফেয়ার চান্স দিতে হবে। আরো একটা কথা। আপনারা হাসপাতালগুলোকে অডিট করুন ও জরিমানা করুন রেগুলারলি। সমস্যা এই পর্যায়ে নিয়ে যাওয়া অনাকাঙ্খিত যেখানে লাইসেন্স বাতিল করতে হয়। আপনারা প্রসেস সেট করেন ও কন্সিস্টেন্ট থাকেন। কামান দাগানোর দরকার নাই। গুলিই করেন কিন্তু কন্সিস্টেন্টলি করেন।