দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (৮ জুন) এ আদেশ দেন আদালত। তবে জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।
অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে ছিলেন।
শীর্ষনিউজ