Image description

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা করেছে নাগরিক মঞ্চ।

‎রোববার (৭ জুন) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে এই সভার আয়োজন করা হয়।

‎আয়োজনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। অতিবিলম্বে এমন চক্রান্ত থেকে ইসলামী ব্যাংককে বাঁচাতে হবে। সব রকম ষড়যন্ত্র থেকে ইসলামী ব্যাংককে বাঁচিয়ে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়াও, গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নামে সংশ্লিষ্টরা নয়ছয় করছে। অতি শীঘ্রই গ্রাহকদের আর্থিক নিরাপত্তাসহ ন্যায্য অধিকার নিশ্চিত করে ইসলামী ব্যাংককে বাঁচাতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম সহ অন্যান্য নেতাকর্মীরা।