ঢাকা, মাদরাসা ও বরিশাল শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক আক্তারুজ্জামান। তিনি ময়নসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব পদে কর্মরত ছিলেন।
বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আবু তাহের।
আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।