জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (৬ জুন) রূপগঞ্জের ৩০০ ফিট হাইওয়ের থেকে দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ডিম হাতে এই হুমকি দেন।
একুশে টেলিভিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, ‘আজকে রূপগঞ্জের মাটিতে নাকি নাসীরুদ্দীন পাটওয়ারী আগমন করবে। এ কারণে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা ডিম হাতে তাকে শিক্ষা দেওয়ার জন্য দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ রাস্তায় আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
তাদের আরো বলতে শোনা যায়, ‘এনসিপি তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।