Image description

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তবে বাসে কোনো যাত্রী ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু চালক ও সহকারী ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।

তিনি জানান, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল।

শীর্ষনিউজ