Image description

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি দুই মাসের প্রশিক্ষণ ও চাকরির সব শর্ত পূরণ সাপেক্ষে স্থায়ী নিয়োগ পাবেন তারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে নিম্নরূপ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রথমত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশী তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা করা হবে। দ্বিতীয়ত, সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীগদের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতিবেদন দেবে।

পদায়নের পূর্বে চড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটয়ে (পিটিআই) দুই মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশি তদন্ত প্রতিবেদন, এনএসআই’র প্রতবেদন ও দুই মাস মেয়াদী প্রশিক্ষণ সন্তোষজনক থাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর সব শর্ত পূরণ সাপেক্ষে ২ বছরে চাকরিতে স্থায়ীকরণ করা হবে।